1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৫ Time View

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ ও এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী মাইনুল ইসলাম জিয়া (২৫) নামের এক অভিযুক্তকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার সন্ধ্যায় উপজেলার #পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় আটককৃতের হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল,৭টি টেটা,৩টি চাপাতি এবং একটি গুলির খোসা উদ্ধার হয়। পরে রাত ১২ টার র‌্যাব-১১ অপস্ অফিসার ও ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম জিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাবাড়ি গ্রামের মোজা মিয়ার ছেলে। বর্তমানে সে ফতুল্লায় বসবাস করেন। এ ঘটনায় শনিবার সকালে র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মো. আরিফুল হক বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২৮ জানুয়ারি বিকেলে সোনারগাঁওয়ের পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। উক্ত ঘটনায় মাহি ও জিয়া নামক দুই ব্যাক্তিকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে সাধারণ জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়। বিষয়টি র‌্যাব-১১ এর নজরে আসলে তারা তাৎপর হয়। একপর্যায়ে অভিযানের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। মাহি শ্বশুর বাড়িতে থাকে,যেকোনো সময় অভিযান চালিয়ে তাকেও গ্রেফতার করা হবে। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মহিববুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি