1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
হালুয়াঘাটে গলায় ফাঁস দিয়ে কলেজ পড়ুয়া এক যুবকের আত্মহত্যা - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

হালুয়াঘাটে গলায় ফাঁস দিয়ে কলেজ পড়ুয়া এক যুবকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫৮০ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটের ফাঁসিতে ঝুলে জয় দেবনাথ নামের একজন আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটে ৩ মার্চ সোমবার নাগলা বাজারের গাতী গ্রামে। নিহত জয় দেবনাথ(১৮) ওই গ্রামের মানিক দেবনাথের ছেলে। সে ভার্সিটি ভর্তি পরিক্ষার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই জয় দেবনাথ তার নিজের ঘরেই ছিলেন। সে হাফ বিল্ডিং বসত ঘরের নিজ কক্ষ থেকে সকালে বের হতে দেরি হওয়ায় পরিবারের লোকজন দরজা ধাক্কা দিয়ে দেখতে পান ধন্নার সাথে গলায় উড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। পরে তার পরিবারের লোকের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং থানায় খবরদেন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আশপাশের লোকজনের কাছে শোনা যায় জয় দেবনাথ একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনাকে কেন্দ্র করেও এ আত্মহত্যা হতে পারে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে, এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের সোহেল সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। মৃত্যুর ঘটনা উদঘাটন করার জন্য তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি