1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
৫৪ ঘন্টা পরে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা উদ্ধার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

৫৪ ঘন্টা পরে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০২ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরকে (৩০) ৫৪ ঘন্টা পরে আজ (রবিবার) ভোরে রাজধানীর ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে তাকে পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম। তবে কীভাবে তাকে উদ্ধার করা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। কলাপাড়ায় পৌঁছলে থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার মধ্য রাত থেকে রবিউল আউয়াল অন্তর  নিখোঁজ ছিলেন। কলাপাড়া পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওইদিন রাতে তিনি লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের পায়রাপোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদরাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে। কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি জিডি করেছে। অন্তরের বড় ভাই তুষার আল মামুন এ ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় শুক্রবার একটি মামলা করেন । তিনি জানান, কলাপাড়া পৌর শহরের  ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বৃহস্পতিবার রাত্র ১১ টার দিকে বাড়িতে ফিরছিলেন। এরপর গভীর রাতে থানার মোবাইল পেয়ে বিষয়টি তারা অবগত হন। অন্তরের বাবা মো. সোলাইমান জানান, তাঁর ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। তারা বিষয়টি নিয়ে উৎকন্ঠায় ছিলেন। তাকে উদ্ধারের দাবিতে টানা তিনদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। আজও বিক্ষোভ করছিলেন। তবে অন্তরকে পাওয়ার খবরে স্ত্রী স্বজনরা শুকরিয়া আদায় করেছেন। কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম বলেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ব্রিফ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি