1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় ওলামা দলের লিফলেট বিতরণ - শিক্ষা তথ্য
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

কলাপাড়ায় ওলামা দলের লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৫১ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে ১১৪ পটুয়াখালী ৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন’র সমর্থনে প্রচার কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার(৩০ জানুয়ারি)শেষ বিকেলে কলাপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের হাসপাতাল মসজিদ থেকে এ কার্যক্রম শুরু করেন উপজেলা ও পৌর ওলামা দলের নেতৃবৃন্দ। এছাড়াও ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা প্রচার করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আঃ আউয়াল তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহিববুল্লা আনছারী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আফজাল হুসাইন, কলাপাড়া পৌর ওলামা দলের সভাপতি মাওলানা মো.ফোরকানুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক সহ উপজেলা ও পৌর ওলামা দলের নেতৃবৃন্দ।
উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আঃ আউয়াল তালুকদার বলেন, আগামীর দেশনায়ক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতা গ্রহণ করলে দেশের সকল ইমাম এবং মুয়াজ্জিনদের মাসিক সন্মানি দেয়া হবে। এছাড়াও প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড সহ জনগণের কল্যাণে সকল সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি। তাই ১২ ফেব্রুয়ারি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান ওলামা দলের এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি