1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় শিক্ষায় বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক ডায়লগ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ায় শিক্ষায় বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক ডায়লগ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩২২ Time View

কলাপাড়া(পটুয়াখালী):পটুয়াখালীর কলাপাড়ায় ‘শিক্ষয় বঞ্চনা যেমন- বাল্যবিবাহ, শিশুশ্রম ও যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার” বিষয়ে স্থানীয় পর্যায়ে ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।

এসডিএ ও গণস্বাক্ষরতা অভিযান’র আয়োজনে এবং মালালা ফাউন্ডেশনের সহায়তায় বুধবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়তন এ ডায়লগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি’র (এসডিএ) নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, গণস্বাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার আবু রেজা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসডিএ’র প্রশিক্ষণ কর্মকর্তা সৈয়দা তানবিন জাহান।

সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশে ১৮ বছরের নিচে ৫১ ভাগের বেশি শিশু বাল্যবিবাহের শিকার হচ্ছে। মানুষ সচেতন হলে দেশে নারী শিক্ষার অগ্রগতিতে বাধা কাটিয়ে নারীদের শিক্ষার সুযোগ তৈরি করা সম্ভব। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতন হলে বাল্যবিবাহ ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন হবে।

অনুষ্ঠানে সরকারি, বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, পরিবেশ ও সমাজকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি