1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার পবিত্র শব‌ – এ- বরাত উপলক্ষে হিলফুল ফুযুল শান্তি সংঘের হালুয়া রুটি বিতরণ জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় :- মির্জা ফখরুল নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুদাসের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক পটুয়াখালী-২ বাউফল আসনে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন

বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩১৭ Time View

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় পটুয়াখালী জেলার ৭২ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ৩৮ টি কেন্দ্রে এসসসি, ২০ টি কেন্দ্রে দাখিল এবং ১৪ টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় জেলায় সর্বমোট ২৫ হাজার ৮ শ‘ ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।   সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে উল্লেখযোগ্য  অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা গেছে। গেট থেকেই পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ করা গেছে। এর মধ্যে কলাপাড়া উপজেলার ৮ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ৬ টি কেন্দ্রে এসসসি ও ভোকেশনাল এবং ২ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় সর্বমোট ২ হাজার ৮ শ‘ ০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।  খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে অংশ নেয়া নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিজবুল্লাহ বলেন, প্রথম দিনের বাংলা পরীক্ষা অনেক ভালো হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষার প্রশ্ন ভালো হয়েছে এবং হলের পরিবেশও ভালো ছিল। 

খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে দ্বায়িত্ব পালনকারী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ১ম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৮০জন। এর মধ্যে ছাত্র ৩৬৫, ছাত্রী ২১৫ এবং অনুপস্থিত ২১ জন। বর্তমান কেন্দ্রে বৈধ পরীক্ষার্থীর সংখ্যা ৫৫৯ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান বলেন, বিপুল উৎসাহ উদ্দিপনায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও জানান, উপজেলার ০৮ টি কেন্দ্রে সর্বমোট ২ হাজার ৮ শ‘ ০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি